Thursday, June 25, 2026

ফের দক্ষিণ কলকাতার বহুতলে আগুন-আতঙ্ক

Date:

Share post:

দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ (Southern Avenue) এলাকার আনন্দ আবাসনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসনের একাংশ, আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এই আবাসনেই থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী (Fire Brigade)। তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। নিরাপত্তার কথা মাথায় রেখে আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই আবাসনে থাকা পোষ্যদেরও নিরাপদে বের করে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। এক আবাসিক জানান, ‘প্রথমে পোড়া গন্ধ পাই। তারপর দরজা খুলতেই দেখি ঘন কালো ধোঁয়া। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নীচে নেমে আসি। অনেকেই ফ্ল্যাট ছেড়ে রাস্তায় চলে আসেন।’

এর আগেও শহরের একাধিক বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারই আরবানার একটি আবাসনে আগুন লাগে, দমকলের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। কয়েক দিন আগে টালিগঞ্জের (Tollygunge) একটি অভিজাত আবাসনেও একই ধরনের ঘটনা ঘটে। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের বহুতলগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Related articles

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...