Saturday, June 27, 2026

মাঠ থেকে উদ্ধার তরুণীর ক্ষতবিক্ষত দেহ, আশঙ্কা ধর্ষণের পর খুন

Date:

Share post:

খোলা মাঠ থেকে উদ্ধার করা হল এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ । তার শরীরে কোনও পোশাক ছিল না । কিন্তু গলায় শাড়ি প্যাঁচানো ছিল । আশঙ্কা করা হচ্ছে ধর্ষণের পর গলায় শাড়ি জড়িয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার হরনাগুনপুর গ্রামে। পুলিশ জানিয়েছে ওই তরুণী ওই গ্রামেরই বাসিন্দা । তরুণীর দেহ সনাক্ত করা গেছে। নাম মঞ্জু বাগদি। বয়স প্রায় ৩৫। প্রাথমিকভাবে পুলিশের অনুমান পরিচিতদের মধ্যেই কেউ তরুণীকে ডেকে এনে মাঠের মধ্যে ধর্ষণ করে খুন করেছে । তবে আদৌ এটি শারীরিক নিগ্রহের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ওই মহিলা একাই থাকতেন । পূর্ব পরিচিত কোনো শত্রু বা স্থানীয় কেউ এই হত্যার পেছনে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...