Tuesday, June 23, 2026

শান্তিনিকেতনে নাবালিকাকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার ২

Date:

Share post:

শান্তিনিকেতনে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার ২। বীরভূমের পাড়ুই থেকে তাঁদের গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। তাঁদের নাম সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেন।ধৃতদের পাড়ুই থানা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজই বোলপুর আদালতে তোলা হবে।  আটক আরও ২ নাবালক। ফেরাওদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুনঃBreakfast News:ব্রেকফাস্ট নিউজ


বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৭২ ঘণ্টা পর মূল অভিযুক্তর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ/

প্রসঙ্গত, বৃহস্পতিবার  রাতে আদিবাসী ওই নাবালিকা তাঁর এক  বান্ধবীর বাড়িতে আসে চড়ক পুজো দেখতে। শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ জানা গিয়েছে, সেই  মেলা থেকে ফেরার পথে ওই নাবালিকাকে একটি নদীর তীরে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। তারপরেই ধর্ষণ করা হয়ূ তাঁকে। এরপরই ঘটনার কিনারা করতে তৎপর হয়ে ওঠে পুলিশ।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...