Thursday, April 23, 2026

স্ত্রীকে ফাঁকি দিয়ে প্রেমিকাকে নিয়ে দিঘাতে স্বামী!রহস্যজনকভাবে প্রেমিকের দেহ উদ্ধার

Date:

Share post:

স্ত্রীকে মিথ্যে বলে প্রেমিকাকে নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তার যে এই পরিণতি হবে তা বুঝতেও পারেননি যুবক। রহস্যজনকভাবে হোটেলেই মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম রাম উপাধ্যায়।ইতিমধ্যেই তাঁর প্রেমিকাকে আটক করেছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই মৃতের পরিবারকে গোটা ঘটনা জানানো হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার।

আরও পড়ুন:Shootout: খাস কলকাতায় শুটআউট, হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী



হুগলির ডানকুনি থানার গোকুলধাম দিল্লি রোডের বাসিন্দা রাম উপাধ্যায়। বাড়িতে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সে সম্পর্কে কিছুই জানতেন না মৃতের স্ত্রী। রবিবার কাজে যাওয়ার নাম করে স্ত্রীর পরিচয় দিয়ে প্রেমিকা মালা ঘোষকে নিয়ে নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন রাম। রবিবার সন্ধেয় ঘুরে এসে রাতে খাওয়া দাওয়ার সঙ্গে চলে মদ্যপানও। এরপরই দু’জনের মধ্যে শুরু হয় বচসা। এরপর বেশ কিছুক্ষণ ব্যালকনিতেই বসে থাকেন মালা। তাঁর দাবি, ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে রাম। যা দেখে রীতিমত স্তম্ভিত হয়ে পড়েন মালা। এরপরও বিশ্বাস করতে না পেরে রামের গলার ফাঁস খুলে রামকে বিছানায় শুইয়ে দেন । মালার দাবি, তিনি ভেবেছিলেন প্রেমিক মজা করছে।  কিন্তু সোমবার সকালে রাম আর না ওঠায় হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি। খবর দেওয়া হয় পুলিশে। হোটেলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তে পাঠায়।

এদিকে রামের বাড়িতে মালার সম্পর্কের কথা জানতে পেরে হতবাক রামের স্ত্রী। রামের স্ত্রী পুলিশকে জানান, রবিবারই ফেরার কথা ছিল রামের। কিন্তু রাত হয়ে গেলেও না ফেরায় স্ত্রীকে ফোন করে রাম জানিয়েছিলেন গাড়ি খারাপ হয়ে গিয়েছে, ফিরতে দেরি হবে। কিন্তু সোমবার সকালেও বাড়ি না ফেরায় ফোন করেন প্রেমিকা মালা। রামের মৃত্যুর খবরও জানান তিনি।

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...