Wednesday, June 24, 2026

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসছেন না মোদি? আমন্ত্রণপত্র ঘিরে জল্পনা

Date:

Share post:

নৈশভোজের মধ্যে দিয়ে মঙ্গলবারই কার্যত শুরু হয়ে যাচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Bengal Global business summit)। ২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে অনুষ্ঠিত হবে BGBS। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। কিন্তু সম্ভবত আসছেন না প্রধানমন্ত্রী। কারণ, রাজ্যের তরফে যে আমন্ত্রণপত্র বিলি হয়েছে, তাতে নাম নেই মোদির। তাছাড়া, প্রধানমন্ত্রী এলে তাঁর নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে আগেই যোগাযোগ করে এসপিজি (SPG)। সেটাও করা হয়নি। তবে, রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম রয়েছে আমন্ত্রণপত্রে। আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম।

দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে BGBS-র আসার জানান মমতা। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে রাজ্যের তরফে যোগাযোগ করা হলে জানানো হয় বিশেষ কারণে সম্মেলনে যোগ দিতে পারবেন না মোদি।

আরও পড়ুন:স্ত্রীকে ফাঁকি দিয়ে প্রেমিকাকে নিয়ে দিঘাতে স্বামী!রহস্যজনকভাবে প্রেমিকের দেহ উদ্ধার

তবে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রীর নৈশভোজেও আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এবারের বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছে ব্রিটেনের ৪৯জন প্রতিনিধি। থাকবেন ১৪টি দেশের শিল্পপ্রতিনিধিরা। আম্বানি ও আদানি গোষ্ঠীর শীর্ষকর্তারা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই সম্মেলন থেকে বড় মাপের বিনিয়োগের ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে।




Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...