Wednesday, June 24, 2026

Qatar World Cup: ফুটবল বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানের জন‍্য বিশেষ সুবিধা আনল কাতার

Date:

Share post:

২১ নভেম্বর থেকে কাতারে ( Qatar) শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (World Cup)। তার জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে কাতারে। ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। ফুটবল বিশ্বকাপ দেখার জন‍্য ইতিমধ্যেই কাতারে যাওয়ার প্রস্তুতিতে ব‍্যস্ত ফুটবলপ্রেমী সমর্থকেরা। টিকিটের দাম কম হওয়ায় ভারত (India) থেকে ভালই সাড়া পাচ্ছে কাতার। এরই মধ‍্যে খুশির খবর ভারত-পাকিস্তান-ইরানের জন‍্য। ফুটবল বিশ্বকাপের আগে ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকদের জন্য ভিসা নিয়মে বড় বদল আনল কাতার। কাতারে পৌঁছে ভিসা পাওয়ার ক্ষেত্রে এবার অনেক সুবিধা হবে এই তিন দেশের নাগরিকদের।

এই নিয়ে এদিন কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে কাতারে যাওয়ার পরে বিনামূল্যে পর্যটন ভিসা পেতে পারবেন ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকরা। এক্ষেত্রে প্রাথমিক ভাবে একমাসের জন্য ভিসা দেওয়া হবে। পরে অবশ‍্য সেই ভিসার সময়সীমা বাড়িয়ে ৬০ দিন করা যেতে পারে বলে জানান হয়।

তবে এক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই ভিসা পেতে গেলে আগে থেকে সেখানকার কোনও হোটেলে বুকিং থাকতে হবে। সেই বুকিং একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। সেই সঙ্গে সে দেশে যাওয়া ব্যক্তির কাছে বৈধ পাসপোর্ট ও দেশে ফেরার টিকিট থাকতে হবে। এই নথি দেখালেই বিনামূল্যে মিলবে ভিসা। এছাড়াও করোনার নানাবিধি মানতে হবে।

২১ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের টিকিটের দাম আইপিএলের কিছু অংশের টিকিটের থেকে কম দাম হওয়ায় ইতিমধ্যেই ভারত থেকে ভাল সাড়া পেয়েছে বলে জানিয়েছে বিশ্বকাপের আয়োজকরা।

আরও পড়ুন:Rajasthan Royals: চ‍্যাহালই ম‍্যাচের রং পাল্টে দিয়েছে, কেকেআরের বিরুদ্ধে জয়ের পর বললেন রাজস্থান অধিনায়ক

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...