Wednesday, June 24, 2026

Manoj Pande: দেশের নয়া সেনাপ্রধান হলেন মনোজ পাণ্ডে

Date:

Share post:

ভারতের নয়া সেনাপ্রধানের পদে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবারই তাঁকে এই পদে নিযুক্ত করা হয়। এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি। সেনাপ্রধান মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।


আরও পড়ুন:Covid Update: স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণ


সোমবার ইন্ডিয়ান আর্মির টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে জানান হয়, সেনাপ্রধান জেনারেল নারাভানে এবং ভারতীয় সেনার তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের ২৯তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন। পয়লা মে থেকে মনোজ পাণ্ডে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। তিনি জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন। সামলেছেন আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদও। সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি মাসেই অবসর নেবেন জেনারেল মনোজ মুকুন্দ। সেনাপ্রধান হিসেবে তাঁর ২৮ মাসের জার্নি ৩০ এপ্রিলে শেষ হবে। এরপরেই তাঁর পদে নিযুক্ত হবেন মনোজ পাণ্ডে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...