Saturday, April 4, 2026

আদালতে বেফাঁস মন্তব্য, আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাওয়া নির্দেশ বিচারপতির

Date:

Share post:

আদালত তথা বিচারপতির সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে হলফনামা দিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হল আনিস খানের (Anis Khan) বাবা সালেম খান (Salem Khan)কে। সোমবার, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) বেঞ্চে আনিস হত্যা মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি না বসায় মামলাটি পিছিয়ে যায়। ঘটনায় সালেম খান আদালতকে অবমাননা করে মন্তব্য করেন বলেন অভিযোগ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথাতেই শুনানি হয়নি। এই কথায় ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, আনিসে বাবার যদি আদালতের উপর আস্থা না থাকে, তবে তিনি এই মামলার বিচারের কাজ থেকে সরে যেতে পারেন।

বেগতিক বুঝে আসরে নামেন আনিসের বাবার পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikas Ranjan Bhattacharya)। তিনি বিচারপতিকে মামলা না ছাড়ার অনুরোধ করেন। তাঁর কথায়, সালেম এক জন সাধারণ মানুষ। পুত্রশোকে মানসিক ভাবে বিধ্বস্ত। তিনি উচ্চশিক্ষিত বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আইনের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেন বিকাশরঞ্জন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিচারপতি রাজাশেখর। তিনি বলেন, মামলাকারীর মন্তব্য আদালত অবমাননার সামিল। এরপর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee) বিচারপতিকে বলেন, মামলাকারীর এমন মন্তব্য অভিপ্রেত নয়। কিন্তু দয়া করে বিচারপতি যেন মামলা ছেড়ে না দেন। এরপর মামলা শুনতে রাজি হন বিচারপতি রাজাশেখর। তবে আনিসের বাবাকে হলফনামা দিয়ে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে জানান বিচারপতি।

আরও পড়ুন:ব্যবসায়িক বিবাদেই বাঁশদ্রোণীতে গুলি! চিকিৎসাধীন ২ গুলিবিদ্ধ, আটক ৫

আনিস খানের মৃত্যুর তদন্ত এদিন মুখবন্ধ খামে ৮২ পাতার রিপোর্ট জমা দেয় সিট (SIT)। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় ফরেনসিক দলের রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেন। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...