Saturday, April 4, 2026

ব্যবসায়িক বিবাদেই বাঁশদ্রোণীতে গুলি! চিকিৎসাধীন ২ গুলিবিদ্ধ, আটক ৫

Date:

Share post:

ব্যবসায়িক বিবাদের জেরেই দিনেদুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের রবীন্দ্রপল্লিতে গুলি চলেছে। প্রাথমিক তদন্তে অনুমানে পুলিশের। দুই পক্ষের সংঘাতের মধ্যেই আচমকা গুলি, পাল্টা গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় জখম হন মলয় দত্ত (Malay Dutta) ও বিশ্বনাথ সিং (Biswanath Singh) নামে দুজন। মলয় ঘনিষ্ঠ ৫জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার, বেলা ১১টা নাগাদ স্থানীয় ব্যবসায়ী মলয় দত্তের (Malay Dutta) অফিসে ঢুকে গুলি ছোড়া (shootout) হয় বলে অভিযোগ। অভিযোগ, বিশ্বনাথ সিং ওরফে বাচ্চা ও তাঁর সহযোগীরা গুলি চালায়। পাল্টা মলয় দত্তের তরফ থেকেই গুলি ছোড়া হয় বলে অভিযোগ। আওয়াজ শুনে স্থানীয়রা পৌঁছে মলয়কে উদ্ধার করে প্রথমে বাঙুর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে এসএসকেএম (SSKM) -এর ট্রমা কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মলয়ের বুকের ডান দিকে লেগেছে গুলি। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বিশ্বনাথেরও বুকে গুলি লেগেছে। বিশ্বনাথকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:ত্রিপুরার মাফিয়ারাজ নিয়ে এবার মুখ খুললেন বিজেপিরই মন্ত্রী

মলয় দত্তের স্ত্রী মৌসুমীর অভিযোগ, ব্যবসার টাকা আত্মসাৎ করে নিয়েছেন বিশ্বনাথ। তাই নিয়ে দুজনের মধ্যে সমস্যা ছিল। খবর শুনে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, “আমাদের এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ। এরকম ঘটনা অপ্রত্যাশিত। পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধী শাস্তি পাবে।”




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...