Wednesday, June 24, 2026

আপাতত স্থগিত তৃণমূলের নয়া মহিলা সাংগঠনিক কমিটি

Date:

Share post:

ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই তৃণমূলের নতুন মহিলা সাংগঠনিক কমিটিতে (Committee) স্থগিতাদেশ জারি। সোমবার, তৃণমূল (TMC) ভবনে সাংবাদিক বৈঠকে ৪৪ জনের রাজ্য কমিটি ঘোষণা করেছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। নতুন কমিটিতে দায়িত্বে আনা হয়েছিল একাধিক নতুন সদস্যকে। ৩১টি সাংগঠনিক জেলাতেও বেশিরভাগ ক্ষেত্রেই নতুনদের দায়িত্বে এনেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু সেই দায়িত্ব এখনই তাঁদের হাতে দেওয়া হচ্ছে না। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত ঘোষিত কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে। পুরনো কমিটিই আগের মতো কাজ করবে। সময় মতো আবার নতুন কমিটির প্রসঙ্গে জানানো হবে।

আরও পড়ুন: উপনির্বাচনে গোহারার পর ফের বঙ্গ বিজেপির কামিনী-কাঞ্চন নিয়ে সরব তথাগত

আগামী ৫ মে থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে “দিদিকে বলো” -র দ্বিতীয় দফা কর্মসূচি। সোমবার, চন্দ্রিমা জানিয়েছিলেন, আগামী সপ্তাহে মহিলা তৃণমূলের নতুন রাজ্য কমিটির বৈঠক ডাকা হতে পারে। ৫ মে থেকে যে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে, তার রূপরেখাও নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। কিন্তু মঙ্গলবার তিনি জানান, ৫ মে থেকে দলের যে কর্মসূচি শুরু হচ্ছে, তাতেও দায়িত্ব পালন করবেন রাজ্য মহিলা তৃণমূলের পুরনো কমিটির সদস্যরাই।





Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...