Monday, March 30, 2026

মমতার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলা: BGBS-এর মঞ্চে প্রশংসা ধনকড়ের

Date:

Share post:

দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(BGBS)। নিউটাউনে আয়োজিত এই অনুস্থানে এদিন একমঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করলেন রাজ্যপাল(Govornor)। কথায় কথায় লাগাতার বিরোধিতাকে পিছনে ফেলে এদিন রাজ্যপাল জানালেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নতির পথে এগিয়ে যাবে।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের ঢালাও প্রশংসা করে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। আশা করি এই বাণিজ্য সম্মেলন আগামিদিনে রাজ্যকে আরও উন্নয়নের পথ দেখাবে। মোদিজীর লুক ইস্ট নীতি মেনে এগিয়ে যাবে বাংলা।” শুধু তাই নয় সকল শিল্পপতিকে বাংলায় বিনিয়োগের আবেদন জানিয়ে রাজ্যপাল আরও বলেন, “দেশের অর্থনৈতিক ছবিটা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলার। বাংলায় বিনিয়োগ করলে শিল্পপতিরা লাভবান হবেন। পশ্চিমবঙ্গ বিনিয়োগের জন্য আদর্শ কারণ এখানকার জল-মাটি-পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতিবাচক। পশ্চিমবঙ্গের ভৌগলিক অবস্থান, জলবায়ু, মানব সম্পদ, ঐতিহ্য- আন্তর্জাতিক বিনিয়োগের জন্য উপযুক্ত।” নিজের ব্যাখ্যায় রাজ্যপাল আরও বলেন, “পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সম্পদে ভরপুর, বন্যপ্রাণ এবং প্রাকৃতিক সম্পদের জন্য এই জায়গা অত্যন্ত বিখ্যাত ও আকর্ষণীয়।” শুধু তাই নয়, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরে ধনকড় আরও জানান, “বাংলা বুদ্ধি ও শিক্ষার পীঠস্থান। বাংলার সংস্কৃতির কথা সকলের জানা। মহাপুরুষদের জন্ম হয়েছে বাংলায় গতবছর কলকাতার দুর্গোপুজো হেরিটেজ তালিকায় প্রবেশ করেছে।”

আরও পড়ুন:এক ক্লিকেই মুশকিল আসান! নাগরিক সমস্যা সমাধানে ১২৫ পুরসভার জন্য নয়া পোর্টাল

উল্লেখ্য, করোনার জেরে ২ বছর বন্ধ থাকার পর বুধবার নিউটাউনে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যে শিল্পের জোয়ার আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এই সম্মেলন। এদিনের এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, হীরানন্দানি, জিন্দল, চ্যার্টার্জি গোষ্ঠীর কর্ণধররা। এছাড়াও আমেরিকা, দক্ষিন কোরিয়া, চিন, বাংলাদেশ, ইংল্যান্ড, জাপান সহ ১৪ টি দেশের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে এই সম্মেলনে।




Related articles

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...