Wednesday, June 24, 2026

করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে পাঁচ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

Date:

Share post:

ভারতে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ ঢেউয়ের আতঙ্ক। তাই আগেভাগেই সাবধানতা অবলম্বনে হাঁটছে কেন্দ্র। মঙ্গলবার পাঁচ রাজ্যে চিঠি দিয়ে কোভিড প্রটোকলগুলি মানার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন:Corona update: চওড়া হচ্ছে করোনার থাবা, সংক্রমণ বাড়ল ৬৫%!

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মিজোরাম, মহারাষ্ট্র এবং দিল্লিতে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তাই এই পাঁচ রাজ্যগুলি যেন সংক্রমণের গতিবিধির উপর নজর রাখে তা সুনিশ্চিত করতে হবে।


দেশের মোট সংক্রমণের হার এই পাঁচ রাজ্যে বেশি হওয়ায় উদ্বিগ্ন কেন্দ্র। সংক্রমণের রাশ টানতে বিশেষ নজরদারি ও কোভিড বিধিনিষেধ এবং প্রয়োজনে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্যকে সংক্রমণের বিস্তারের উপর নজরদারি চালিয়ে যাওয়ার এবং কোভিড -১৯ সংক্রমণের দ্রুত এবং কার্যকর রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

এছাড়াও পাঁচ দফা করোনা নিয়ন্ত্রণ পদ্ধতি অর্থ্যাৎ পরীক্ষা-ট্র্যাক-চিকিৎসা-টিকাকরণ ও করোনা বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন। এমনকি ভিড় জায়গায় মাস্ক পরার উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠিতে বলা হয়েছে, যে সমস্ত জায়গায় সংক্রমণ বাড়ছে, সেখানে কড়া নজরদারি এবং প্রয়োজনে কঠোর বিধিনিষেধ অনুসরণ করা অত্যন্ত জরুরি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...