Saturday, June 13, 2026

কেন্দ্রকে বলুন শিল্পপতিদের এজেন্সি দিয়ে বিরক্ত না করতে: রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রকে বলুন, এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের বিরক্ত না করা হয়- BGBS-র মঞ্চে রাজ্যপালের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার, দেশ-বিদেশের শিল্পপতি ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হল BGBS। শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। গৌতম আদানি থেকে শুরু করে সঞ্জীব গোয়াঙ্কা, সজ্জন জিন্দাল-সহ সব শিল্পপতিরাই রাজ্যের বর্তমান সরকারের আমলে শিল্পস্থাপনে অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন। শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিনীতভাবে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে শিল্পপতিদের হেনস্থা করা বিষয়টি তুলে ধরেন তিনি।

বারবার ইডি-সিবিআই দিয়ে বিনিয়োগকারীদের হেনস্থা করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এই চাপ সৃষ্টি নিয়ে আগেই সরব হন মমতা। বারবার এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এদিন, BGBS-এর মঞ্চে শিল্পপতিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বিনিয়োগের জন্যে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ তৈরি রয়েছে। সেই বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে বিনিয়োগের জন্য কেন্দ্রের সাহায্য প্রয়োজন। শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়। রাজ্যপালদের সম্মেলনে আপনি বিষয়টি তুলুন। “

আরও পড়ুন:মে মাসের প্রথম সপ্তাহে ইউরোপ সফরে মোদি, যেতে পারেন তিন দেশে

BGBS-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। এই পরিস্থিতি যদি শিল্পপতিরা কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা হওয়ার ভয় পান, তাহলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।




Related articles

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...