Wednesday, June 24, 2026

নারী সুরক্ষার্থে দিঘাতে চালু হল উইনার্স স্কোয়াড

Date:

Share post:

দিঘায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের জন্য এবার আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিতে নয়া পরিকল্পনা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। মঙ্গলবার থেকে দিঘায় চালু হল মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড।

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি এবং তৃণমূল নেতা কৃষ্ণ কুমার কল্যাণী


নারীনিগ্রহ ঠেকাতে কলকাতা পুলিশের স্কুটার-আরোহী মহিলা পুলিশ পেট্রলিং স্কোয়াড ‘উইনার্স’-এর ধাঁচেই এবার দীঘাতেও চালু হল ‘উইনার্স স্কোয়াড’। মঙ্গলবার এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। কাঁথি ও দিঘাতে এই পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথমে ১০টি মোটরবাইকের উইনার্স স্কোয়াড থাকছে। যার মধ্যে পাঁচটি কাঁথি ও পাঁচটি দিঘার জন্য। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। সরাসরি পুলিশের অধীনেই থাকবে এই উইনার্স বাহিনী। কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের জন্য এই পরিষেবা পাবেন মহিলারা।


দিঘাতে গেলে মহিলাদের নিরাপত্তায় কোনওরকম অসুবিধা হলে ফোন করুন উইনার্স স্কোয়াডের হেল্পনাইন নম্বরে। নম্বরটি হল, ৭৮৬৫০৩২৯৭৮। কাঁথি থানায় থাকছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই এই সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাতে পেট্রলিং থাকবে। কোনও মহিলা বিপদে পড়লেই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। তবেই তা সংশ্লিষ্ট থানাকে জানানো হবে। সেই সূত্র ধরেই উইনার্স স্কোয়াড নির্দিষ্ট স্পটে পৌঁছে যাবে।

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...