Saturday, April 4, 2026

ধর্ষকের কাকাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক সুকান্তর, বিস্ফোরক টুইট বিজেপি নেতার

Date:

Share post:

দুর্গাপুর (Durgapur)পশ্চিমের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষণ ঘোড়ুইয়ের(Lakshman Ghorui) “ধর্ষক” ভাইপোকে নিয়ে এবার পোস্টার পড়ল শিল্পাঞ্চলের বাস স্ট্যান্ডে। অভিযোগ, বছর দুই আগে লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুই মাদক খাইয়ে দুর্গাপুর সিটি সেন্টার(Durgapur city centre) এলাকার একটি ঘরের ভিতরে এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। সেই ঘটনার তদন্ত চলছে। পলাতক বিজেপি বিধায়কের গুণধর ভাইপো।

ধর্ষণে অভিযুক্ত সহদেব ঘোড়ুইয়ের নামে দুর্গাপুর নাগরিক সমাজের ব্যানারে লেখা পোস্টারে বলা হয়েছে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুই এখনও কেনও অধরা, জবাব চাইছে দুর্গাপুরবাসী।

এরপরই বিস্ফোরক টুইট করেন এলাকার বিজেপিরই নেতা বলে পরিচিত কর্নেল দীপ্তাংশু চৌধুরী( diptanshu chowdhury। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ধর্ষণে অভিযুক্ত সহদেব ঘোড়ুইয়ের কাকা এবং বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেছেন। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন বঙ্গের বিজেপি সভাপতি। সেই ছবি দিয়ে এবং সুকান্ত মজুমদারকে ট্যাগ করে টুইটারে কর্নেল চৌধুরী লেখেন, “যাকে পাশে বসিয়ে আজ বিভিন্ন ধর্ষণের ঘটনা নিয়ে আপনি প্রেস করছেন,এই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো ধর্ষণে অভিযুক্ত। অভিযুক্ত আজও অধরা lপ্রথমে নিজের দলের বিধায়ক কাকা, যিনি ধর্ষণ অভিযুক্ত ভাইপোকে আড়াল করছে, তাদের সামলান, তারপর প্রেস করবেন।”

মমতার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলা: BGBS-এর মঞ্চে প্রশংসা ধনকড়ের

তাঁর এই টুইটের পরই গেরুয়া শিবিরে শোরগোল পড়ে গিয়েছে। দুর্গাপুরের স্থানীয় তৃণমূল নেতা শিপুল সাহা বলেন, “যাঁরা রাজ্যের মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করেন, তাঁদের জানা উচিত বিজেপি বিধায়কের ভাইপো কী করেছে ৷” সব মিলিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্য বিজেপি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...