Tuesday, March 31, 2026

পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Date:

Share post:

জমি দখলকে কেন্দ্র করে এক মহিলাকে প্রকাশ্য খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলাকে হুমকি দেওয়ার ওই ভিডিওটি ইতিমধ্যেই সোস্যাল  মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।  অভিযুক্ত নেতা ভাঙড় এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা ভাঙড় ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজাহান মোল্লা। যদিও  তূণমূল নেতা ভিডিওটি মিথ্যা বলে দাবি করেছেন। জানা গিয়েছে, ওই মহিলার নাম তন্দ্রা দাস। ভাঙড়ের চন্দনেশ্বরে তন্দ্রাদেবীর ১৪ বিঘা জমি রয়েছে। ছোটদের একটা স্কুলও আছে সেখানে। অভিযোগ,  শাহাজাহান মোল্লার অনুগামীরা জমি দখলের উদ্দেশ্যে সেই স্কুল ভেঙ্গে দিয়ে জায়গাটি দখল করে নেয়।  তন্দ্রা ও তাঁর মা বাধা দিতে গেলে  তাদের লক্ষ্য করে বিষাক্ত স্প্রে করা হয় বলে অভিযোগ।  শুধু তাই নয়, পুলিশকে সঙ্গে নিয়ে ওই মহিলাদের খুনের হুমকিও দেওয়া হয়।

 

Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...