Thursday, June 11, 2026

রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ঘোষণা করল নবান্ন

Date:

Share post:

ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস এবং উৎসবের আগে অগ্রিম অর্থ দেওয়ার ঘোষণা করল নবান্ন।


আরও পড়ুন: লগ্নি,কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন


রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের। ৩৭ হাজার টাকার কম বেতনভোগীরা উৎসব ভাতা বাবাদ পাবেন সর্বোচ্চ ৪,৮০০টাকা। মহার্ঘ্য ভাতা-সহ ৩৭ থেকে ৪৭ হাজারের বেতনভোগীরা অগ্রিম ১৪ হাজার টাকা নিতে পারবেন। যা ১০ মাসের মধ্যে বিনাসুদে শোধ করতে হবে।

মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা ইদের আগেই এই উৎসব ভাতা পেয়ে যাবেন। অন্য রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুজোর আগে পাবেন এই ভাতা। অন্যদিকে ৩২ হাজার টাকার নীচে যাঁদের পেনশন, তাঁরাও এককালীন ২,৭০০ টাকা করে এককালীন ভাতা পাবেন বলে ঘোষণা করেছে নবান্ন।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...