Friday, April 3, 2026

Weather Forecast: তীব্র গরমে স্বস্তির খবর! আজই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

হাঁসফাঁস গরমে নাকাল দক্ষিণবঙ্গবাসী। সেইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহের জের। এরইমধ্যে খানিকটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। বুধবারের থেকেই বৃষ্টি নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও এই বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি পাবে দক্ষিণবঙ্গবাসী তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:লগ্নি,কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার কলকাতার সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। বিকেলের মধ্যেই বৃষ্টি নামার সম্ভবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বইতে পারে ঝোড়ো হাওয়া।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...