Saturday, April 4, 2026

প্রয়াত তিনবারের জাতীয় চ‍্যাম্পিয়ন প‍্যারা সুইমার অমর্ত‍্য চক্রবর্তী

Date:

Share post:

প্রয়াত তিনবারের জাতীয় চ‍্যাম্পিয়ন প‍্যারা সুইমার Para Swimmer) অমর্ত‍্য চক্রবর্তী (Amartya Chakraborty)। বুধবার দিল্লির এক সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত ছেলের দেহ হাওড়ার সালকিয়ার বাড়িতে ফিরিয়ে আনার মতো আর্থিক ক্ষমতা নেই অমর্ত‍্যের বাবা অমিতোষ চক্রবর্তীর। অমর্ত্যর চিকিৎসা করাতে গিয়ে সব সঞ্চয় শেষ তাঁর বাবার। এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন অমিতোষ চক্রবর্তী।

প্যারা সুইমিং প্রতিযোগিতায় তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন। হাওড়ার সালকিয়ার প্যারা সুইমার অমর্ত্য চক্রবর্তী জীবনের লড়াইয়ে হেরে গেলেন। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির জি বি পন্থ হাসপাতালে প্রয়াত হন অমর্ত্য। তবে তাঁর মৃত্যুর পর চিন্তায় পড়েছেন বাবা অমিতোষ চক্রবর্তী। নিজের সব সঞ্চয় ছেলের চিকিৎসায় খরচ করে দিয়েছেন। আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে, ছেলের দেহ সালকিয়ার বাড়িতে ফিরিয়ে আনার মতো টাকাও নেই তাঁর কাছে। অমিতোষ জানিয়েছেন, প্যারা সাঁতারু হিসেবে অমর্ত্যকে নিষিদ্ধ করার পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তার পর থেকে চিকিৎসাধীন ছিলেন ১৯ বছরের জাতীয় চ্যাম্পিয়ন প্যারা-সাঁতারু।

এদিন অমিতোষ চক্রবর্তী এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন,” অমর্ত্যর চিকিৎসা করাতে গিয়ে আমার সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। দু’বছর পরেই চাকরি থেকে অবসর নেব। ছেলের দেহ বিমানে করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো টাকাও আমার কাছে নেই।

২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সাব-জুনিয়র ও জুনিয়র স্তরে প্যারা-সাঁতার প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হন অমর্ত্য।

আরও পড়ুন:CSK: চোটের কারণে সিএসকে থেকে ছিটকে গেলেন অ‍্যাডাম মিলনে, এলেন মাথিসা পাথিরানা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...