Wednesday, April 8, 2026

কার সঙ্গে প্রেম করছেন খোদ  বিগ বি-র নাতনী! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

প্রেমে হাবুডুবু খাচ্ছেন খোদ বিগ- বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan ) নাতনি নভ্যা নভেলি নন্দা( Navya Naveli Nanda)। প্রেমের পাত্রটি হলেন সিদ্ধান্ত  চতুর্বেদী (Siddhant Chaturvedi)। এমনটাই শোনা যাচ্ছে বেশ কিছুদিন যাবত। ‘গেহেরাইয়া’ ছবিটির জন্য সিদ্ধান্ত  ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ।  আর বিগ বি-র নাতনিও পাপারাৎজি ক্যামেরার বাইরের মানুষ একেবারেই নয়।

নভ্যা এবং সিদ্ধান্তকে নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল তাতে খানিকটা শীলমোহর দিয়ে ফেললেন তাঁরা নিজেরাই। সম্প্রতি নভ্যা এবং সিদ্ধান্ত দুটি আলাদা পোস্ট দিয়েছে ইনস্টাগ্রামে আর তাতেই অনেক কিছুই ধরে নিয়েছেন নেটিজেনরা।

অমিতাভর নাতনি বলে কথা তিনি যাই করুন না কেন খবর তো হবেই। তাঁদের দেওয়া দুটি পোস্টেই শোরগোল উঁকিঝুকি কৌতুহলের আর অন্ত নেই। জানা গেল নভ্যা যেখানে বেড়াতে গেছেন সেখান না কী সিদ্ধান্তও গেছেন । ডেস্টিনেশন ঋষিকেশ। সেখানে পাহাড়ের কোলে বসে হোটেলের বারান্দা থেকে সাদা টপ আর জিনস পরে নভ্যা নভেলি নন্দা নিজেকে সঙ্গে মনোরম প্রকৃতিকেও লেন্সবন্দী করছেন। খুব সুন্দর সেই ছবি আর তাতে ক্যাপশন দিয়েছেন- ‘ছবি তুলেছে এক তারকা’। অপরদিকে সিদ্ধান্ত পোস্ট করেছেন একটি ভিডিয়ো তাতে রয়েছে ঋষিকেশের নতুন ছবির শুটিং লোকেশন। সঙ্গে দিয়েছেন ক্যাপশন, ‘আমার মন আর চাঁদ দুটোই ঝকঝকে পরিষ্কার’। আসল কথা হল দুজনের ছবির ব্যাকগ্রাউন্ডেরই অসম্ভব মিল । তাই অনুরাগীরা ধরে নিয়েছেন দুজনে হয়তো একইসঙ্গে ছুটি কাটাচ্ছেন ঋষিকেশে বা একজন গেছেন কাজে আর অন্যজন গেছেন তাকে সঙ্গ দিতে।

আরও পড়ুন:নাটক করছেন বিজেপি নেতারা, তীব্র কটাক্ষ শ্রমমন্ত্রীর

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...