Tuesday, June 9, 2026

নাটক করছেন বিজেপি নেতারা, তীব্র কটাক্ষ শ্রমমন্ত্রীর

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বক্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। দুদিন আগে সিঙ্গুরে এসে বিজেপির রাজ্য সভাপতি এখানকার জমিতে কোনও চাষবাস হচ্ছে না বলে যে বিবৃতি দেন তার প্রতিবাদ করে শ্রমমন্ত্রী (Becharam Manna) বলেন, ‘যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল তখন তো সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) রাজনীতিতে হাতেখড়িই হয়নি। আমরা সেদিনই বলেছিলাম, তিনফসলি জমিতে কোনও শিল্প করা যাবে না। সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে মান্যতা দিয়েছিল। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার ফলে ওদের নেতারা সিঙ্গুরের মাটিতে এসে নানা ধরনের বিবৃতি দিয়ে টিভির পর্দায় ভেসে থাকতে চাইছেন।’

আরও পড়ুন: বিজেপিতে মমতার মতো কোনও নেত্রী নেই, মুষল পর্বে আক্ষেপ দিলীপ ঘোষের

মন্ত্রী (Becharam Manna) আরও বলেন, ‘উপনির্বাচনগুলোতে হেরে এমনিতেই ওরা দিশেহারা। বাংলার মাটিতে ওদের কোনও স্থান নেই এটা ওরা বুঝে গিয়েছে। যেজন্য এই ধরনের নাটক করছে। তার উপর যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিভিন্ন দেশ থেকে শিল্পপতিরা যোগ দিয়ে এরাজ্যে বিনিয়োগের আশ্বাস দেওয়ায় বিজেপি নেতাদের মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে।’

হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সম্প্রতি বলেন যে, ২০২৪-এর লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপি ২৫টা আসন পাবে। তাঁর এই দাবিকেও এককথায় নস্যাৎ করে দিয়ে মন্ত্রী বলেন, ‘পঁচিশ তো দূরের কথা, লকেটদেবী নিজের আসনটা ধরে রাখতে পারবেন কিনা সেটা আগে দেখুন। তাঁর জেতা নিয়েই তো সন্দেহ আছে!’



Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...