Wednesday, April 8, 2026

উপত্যকায় বড় সাফল্য: যৌথবাহিনীর অভিযানে উপ্ত্যকায় খতম লস্কর কমান্ডার ইউসুফ

Date:

Share post:

উত্তপ্ত ভূস্বর্গের মাটিতে ফের একবার বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী(Security Person)। জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার(Laskar i Taiba) কমান্ডার মহম্মদ ইউসুফ দার ওরফে কান্ত্রু। বৃহস্পতিবার সকালে গোপন অভিযান চালায় যৌথ বাহিনী। আর সেই অভিযানেই মেলে সাফল্য।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বদগাম জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা এলাকায় একটি গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে গোপন অভিযান চালায় যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে ও পিছু হটবার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী প্রায় ১ ঘন্টা দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর ইউসুফের। তার সঙ্গে আরও এক লস্কর জঙ্গি মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। জারি রয়েছে গুলির লড়াই।

আরও পড়ুন:ধানতলাকাণ্ডে প্রথম-দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই ধর্ষণ-খুনের

বিজয় বলেন, ‘‘ইউসুফের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষকে খুনের অন্তত ১৪টি মামলা রয়েছে।’’ এর মধ্যে রয়েছে গত মার্চে বদগামে এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) মহম্মদ ইশফাক দার এবং তাঁর ভাই ওমরকে খুনের ঘটনা। গত মাসেই মহম্মদ সামির মোল্লা নামে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান এবং তাগামুল মহিদিন নামে বদগামের এক গ্রামবাসীকেও ইউসুফ খুন করেন বলে অভিযোগ। এ ছাড়া গত বছর কাশ্মীর উপত্যকায় কয়েক জন পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনাতেও উঠে এসেছিল ওই লস্কর কমান্ডারের নাম।




Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...