Wednesday, April 8, 2026

Murder: ঠাকুমাকে খুন নাবালক নাতির ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

হোক না পাড়াতুতো কিন্তু ঠাকুমা নাতির স্নেহের সম্পর্ক তো, তাহলে খুন কেন? বাগুইআটির (Baguihati) অর্জুনপুর পশ্চিমপাড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঠাকুমাকে(Grandmother) খুন করার অভিযোগে গ্রেফতার নাবালক নাতি(Grandson)।

মৃতার নাম সরস্বতী সরকার(Saraswati Sarkar) , বয়সের ষাটের কিছু বেশি।বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ায় ভাড়াবাড়িতে থাকতেন তিনি। ছেলে ছাড়া আপন বলতে কেউ ছিল না তাঁর।পাশেই অভিযুক্ত নাবালকের বাস। বাবা ও মায়ের সঙ্গেই থাকত সে।পড়াশোনার ফাঁকে কিছুটা সময় পেলে দিব্যি একছুটে ঠাকুমার বাড়ি। একসঙ্গে টিভি দেখা, গল্প করা কিংবা খাওয়া দাওয়া, আনন্দেই সময় কাটত দু’জনেই। কিন্তু হঠাৎ কী হল? সেই পড়শি ঠাকুমাকেই খুনের অভিযোগে গ্রেফতার নাবালক। তবে কী কারণে ঠাকুমাকে খুন করল সে, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধেতেও ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিল নাবালক। কিছুক্ষণ পর বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরের দৃশ্য দেখে হতবাক তাঁরা। রক্তমাখা ছুরি হাতে বাড়ি থেকে বেরিয়ে আসছে নাবালক। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর গলা দিয়ে রক্ত ঝরছে।শেষ আর্তনাদে ঠাকুমা আঙুল তোলেন নাতির দিকেই। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

প্রতিবেশীরা তড়িঘড়ি বাগুইআটি থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে। কিন্তু আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  খুনের অভিযোগে ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের প্রশ্নের জবাবে নিরুত্তর নাবালক, মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Related articles

আরামবাগের সভামঞ্চ কাছে আগুন আতঙ্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...