Wednesday, June 24, 2026

BGBS: দ্বিতীয়দিনে স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

Date:

Share post:

রাজ্যে নেই কর্মনাশা বনধ। স্থিতিশীল সরকার। শিক্ষিত মানব সম্পদ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে বাংলায় শিল্প বিনিয়োগের আর্দশ পরিস্থিতি রয়েছে। BGBS-এর প্রথমদিনেই বিপুল বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন দেশের তাবড় শিল্পোদ্যাগীরা। বৃহস্পতিবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এলো। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল বিনিয়োগের প্রস্তাব এলো। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রথমসারির বেশ কিছু শিল্প সংস্থা রাজ্যে নতুন বিনিয়োগের কথা জানিয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩৫০০ কোটি টাকা।= নারায়ণা গ্রুপ (Narayana Gropu) রাজ্যে আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। একইসঙ্গে রাজ্যে একটি হাসপাতাল গড়ার জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে।

নারায়না গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক দেবী শেঠি (Devi Shetthi)- এই বিনিয়োগের কথা জানান। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করেন তিনি। বলেন, আরও একটি হাসপাতাল গড়তে চেয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। জমির সন্ধান চলছে। তা পেলেই হাসপাতাল গড়ার কাজে হাত দেওয়া হবে।
পাশাপাশি, রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তরফে বিনিয়োগের আশ্বাস দিয়েছে। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ বাটানগরে আরও একটি হাসপাতাল সহ মেডিক্যাল কলেজ করার প্রস্তাব দিয়েছে। এছাড়া হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপের তরফে ৪৫০ কোটি, চার্ণক হাসপাতালের তরফে ২৫০ কোটি , মেডিকা হাসপাতালের তরফে ৩৮০ কোটি , JIS গ্রুপের তরফে ১০০০ কোটি ও উডল্যান্ড হাসপাতালের তরফে ৩০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে। সব মিলিয়ে বিপুল বিনিয়োগের প্রস্তাব এসেছে স্বাস্থ্যক্ষেত্রে।

একনজরে স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব
• মোট ৩৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব
• নারায়ণা গ্রুপ ১০০০ কোটি টাকা
• অ্যাপোলো হাসপাতাল বাটানগরে আরও একটি হাসপাতাল-সহ মেডিক্যাল কলেজ করার প্রস্তাব
• হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ ৪৫০ কোটি টাকা
• চার্ণক হাসপাতাল ২৫০ কোটি টাকা
• মেডিকা হাসপাতাল ৩৮০ কোটি টাকা
• জেআইএস গ্রুপ ১০০০ কোটি টাকা
• উডল্যান্ড হাসপাতাল ৩০০ কোটি টাকা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...