Thursday, May 14, 2026

ধর্ষণের ভিডিও তুলে ফের গণধর্ষণ তরুণীকে, কোন্নগরে গ্রেফতার চার

Date:

Share post:

পাড়ারই দ্বাদশ শ্রেণির এক তরুণীকে ধর্ষণ করে ভিডিও তুলে রেখে তা আরো কয়েকজন যুবককে দেখানো হয়। তারপর চারজন মিলে আবারো ওই তরুণীকে উপর্যুপরি গণধর্ষণ করে। সেই ঘটনারও ভিডিও তুলে রেখে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত ওই তরুণী আর সহ্য করতে না পেরে বাড়িতে জানায়। পরিবারের সদস্যরা উত্তরপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

ঘটনার সূত্রপাত শিবরাত্রির দিন।  বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে তরল পানীয়র সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়  তরুণীকে। সেই ধর্ষণের ভিডিও তুলে রেখে শুরু হয় ব্ল্যাকমেলিং। তারপর আরো চার যুবক তাকে গণধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে সব জানিয়ে দেয়।  পরিবারের সদস্যরা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে চার যুবককে  গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...