Saturday, April 4, 2026

আদি-তৎকাল দ্বন্দ্ব চরমে: এবার শুভেন্দু-মালব্যদের বিরুদ্ধে আন্দোলনে বিজেপি

Date:

Share post:

আদি-তৎকাল বিজেপির(BJP) দ্বন্দ্ব এবার চরম আকার ধারণ করল রাজ্যে। উড়ে এসে জুড়ে বসা ‘তৎকাল’দের দাপটে বঙ্গ বিজেপির অবস্থা অত্যন্ত শোচনীয়, এমনটাই অভিযোগ তুলে এবার সরাসরি আন্দোলনে(Protest) নামল আদি বিজেপি। আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার ১২ টা থেকে ৩টে পর্যন্ত রাজ্য বিজেপির সদর দফতরে (৬ মুরলীধর সেন লেন) বিজেপি দলকে রক্ষা করতে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে বিজেপির সমস্ত সৎ, একনিষ্ঠ, নির্ভীক কর্মীদের। এই বিষয়টি প্রকাশ্যে এনে টুইট করেছে বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ আদি বিজেপির সংগঠন ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)।

আদি বিজেপির তরফে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে এহেন আন্দোলনের ডাক দিয়ে টুইটে জানানো হয়েছে, “কেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিএল সন্তোষরা বুঝতে চাইছেন না বঙ্গ বিজেপির সাধারণ কর্মীরা ঘৃণা করে ‘ফেলিওর গ্যাং’-এর সদস্য শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যদের। যারা বর্তমানে বিজেপির শীর্ষ পদে বসে রয়েছেন। যার জেরেই এবার রাস্তায় নামছে ‘সেভ বেঙ্গল বিজেপি’।” এই টুইটের সঙ্গে একটি স্ক্রিনশটও তুলে ধরা হয়েছে যেখানে সকলকে এই আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানিয়ে লেখা হয়েছে, “আগামিকাল ২১/৪/২০২২ বৃহস্পতিবার দুপুর ১২ টা হইতে ৩ টা পর্যন্ত রাজ্য বিজেপির পার্টি অফিসে বিজেপি পার্টিকে রক্ষা করতে মহা প্রতিবাদ সমাবেশে আদর্শবান, সৎ, একনিষ্ঠ, নির্ভীক বিজেপির সমস্ত কর্মীদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানানো হইতেছে।” এর নিচে আদি বিজেপি নেতা দীপক কুমার সরকারের নাম ও ফোন নম্বরও দেওয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না রাজ্যজুড়ে বিজেপি যখন অন্তরদ্বন্দ্বে জর্জরিত ঠিক সেই তৎকালের বিরুদ্ধে রাস্তায় নেমে আদি বিজেপির এহেন আন্দোলন গেরুয়া শিবিরের জন্য বেশ উদ্বেগজনক।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...