Wednesday, June 24, 2026

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে অ্যাম্বুলেন্স পড়ে দুর্ঘটনা, মৃত ১, আহত ৩

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগণার ফলতা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক সাইকেলকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায় একটি অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৩ জন। স্থানীয়দের অভিযোগ মদ্যপ অবস্থায় অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানোয় এই দুর্ঘটনাটি ঘটেছে।


আরও পড়ুন:কসবা থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৭


পুলিশ সূত্রের খবর, এদিন সকাল ৬টা নাগাদ কলকাতার দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুলেন্স ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। দোস্তিপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। তারপর সেই অ্যাম্বুলেন্স রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। আহত হন আরও ৩ জন। পলাতক অ্যাম্বুলেন্সের চালক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। আহতদের পরিচয় জানা গেলেও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেতেই এদিন ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন সরিষা হাসপাতাল ও দুজন ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...