Wednesday, April 8, 2026

এবারের BGBS-এ ৩৪২৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, ৪০ লক্ষ কর্মসংস্থান: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

BGBS-এর দুদিনে রাজ্যে বিপুল পরিমাণে বিনিয়োগের প্রস্তাব এসেছে। শেষ দিনের সম্মেলনে শিল্পপতি ও বাণিকসভাগুলিকে ধন্যবাদ জানিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, এই বছর BGBS-এ ৩৪২৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। শুধু এই সম্মেলন থেকেই ৪০ লক্ষ নতুন কর্মসংস্থান হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, BGBS-এ ১৩৭ টি মউ স্বাক্ষর হয়েছে। স্বাস্থ্য ও পর্যটনক্ষেত্রে প্রচুর বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেশন হলে হয় BGBS। এতে দেশ-বিদেশের শিল্পপতি, শিল্পগোষ্ঠী, প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফলে বিনিয়োগের প্রস্তাবও এসেছে প্রায় সাড়ে ৩লক্ষ কোটি টাকার। মুখ্যমন্ত্রী বলেন, গত ৫ BGBS-এ ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছে। এবার বিনিয়োগের প্রস্তাব সর্বোচ্চ। মমতা বলেন, করোনাকালেও রাজ্যে অর্থনৈতিক উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, দুর্যোগ আসবে, কিন্তু উন্নয়ন আটকে থাকবে না। এই সাফল্যের কৃতিত্ব রাজ্যের MSME-গুলিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। রাজ্যে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত।

শিল্প ক্ষেত্রে গতি বাড়াতে বাগডোগরা ও আন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

 

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...