Wednesday, June 24, 2026

বিশ্বভারতীর ছাত্রাবাস থেকে উদ্ধার একাদশের পড়ুয়ার  ঝুলন্ত দেহ 

Date:

Share post:

বিশ্বভারতীর ছাত্রাবাসে একাদশ শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু। পাঠভবনের  হোস্টেল থেকে  ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ওই ছাত্রর দেহ। মৃত পড়ুয়ার নাম অসীম দাস। পাঠভবনের উত্তরশিক্ষা হস্টেলের একটি ঘর থেকে ৮ টা নাগাদ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অসীমকে। অসীম বনগাঁর বাসিন্দা। তার সহপাঠীরাই প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁকে।  তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়  চত্বরে। অসীমের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।অসীমের পরিবার পুলিশের কাছে ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছে। অসীমের পরিবারের অভিযোগ তাকে কিছু খাইয়ে খুন করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...