Saturday, April 4, 2026

‘আমি ক্ষমাপ্রার্থী’ কেন এমন লিখলেন অভিনেতা অক্ষয় কুমার?

Date:

Share post:

পানমশলার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার পর থেকেই ভক্ত ও অনুরাগীদের রোষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অবশেষে পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি জনগণের কাছে ক্ষমাও চাইলেন অভিনেতা। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে একথা জানান তিনি। পাশাপাশি অভিনেতা এও জানিয়েছেন, পানমশালার বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ যে অর্থ তিনি পেয়েছেন, তা কোনও সমাজমূলক কাজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



আরও পড়ুন: Pele: ফের হাসপাতালে ভর্তি পেলে


জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে অক্ষয় কুমার লেখেন, ‘‘আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আমার সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি পানমশালায় সমর্থন করিনি এবং করব না। আমি এই সংস্থার এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। তাই এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই সংস্থার কাছে থেকে নেওয়া অর্থও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেব। বাধ্যতামূলক আইনি চুক্তির কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে এই সংস্থা। তবে আমি ভবিষ্যতে অত্যন্ত সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বিনিময়ে আমি চিরকাল আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা চাইব।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...