Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) চোটের কারণে এবার চেন্নাই সুপার কিংস থেকে ছিটকে গেলেন অ্যাডাম মিলনে। তার পরিবর্তে দলের এলেন শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা । বৃহস্পতিবার এমনটাই জানান হয় সিএসকের পক্ষ থেকে।

২) ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন পূর্ণকালীন হেড কোচ হলেন এরিক টেন হাগ। তিন বছরের চুক্তিতে ক্লাবের দায়িত্ব নিলেন তিনি। বৃহস্পতিবার এমনটাই জানান হয় ম‍্যানইউর পক্ষ থেকে। এর আগে আয়াক্স আমস্টারডামের দায়িত্বে ছিলেন টেন হাগ।

৩) শুক্রবার সন্তোষ ট্রফির পরবর্তী ম‍্যাচে নামছে বাংলা। প্রতিপক্ষ মেঘালয়। শুক্রবার মেঘালয়কে হারাতে পারলেই শেষ চারে যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগিয়ে যাবেন মনোতোষ চাকলাদাররা।

৪) ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার ধোনির ব‍্যাটের দাপটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল ৩ উইকেটে। সাত ম্যাচে সাত হারের জেরে আইপিএলে লজ্জার নজির গড়লেন রোহিত শর্মারা।

৫) ফের হাসপাতালে ভর্তি করানো হল পেলেকে। ব্রাজিলের একটি হাসপাতালে কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে তাঁকে। তবে জানা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ফুটবল সম্রাট পেলেকে। এর আগেও কোলন ক‍্যানসারের জন‍্য ভর্তি করানো হয়েছিল তাকে।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...