Tuesday, June 23, 2026

গাইঘাটায় নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণে মদত, বিজেপি নেত্রী-সহ গ্রেফতার ৪

Date:

Share post:

বাড়ির সামনে খেলছিল বছর পনেরোর এক নাবালিকা। তখনই চেনা এক প্রতিবেশি যুবকের যৌন লালসা পড়ে ওই নাবালিকার উপর। প্রলোভন দেখিয়ে, ভুলিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায় যুবক। সেখানেই ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে৷ ধর্ষণকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে চিৎকার করে অসহায় নাবালিকা। কিন্তু তাকে ধর্ষকের হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ অভিযোগ পেয়ে এক বিজেপি নেত্রী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে। ওই বিজেপিকে নেত্রী ধর্ষক যুবককে কুকর্ম করতে সহযোগিতা করেছিল বলে অভিযোগ।


আরও পড়ুন:Weather Forecast: শুরু হল স্বস্তির বৃষ্টি!ভিজবে তিলোত্তমাও


ঘটনার বিবরণ দিতে গিয়ে নাবালিকা নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে
প্রতিবেশি এক মহিলার বাড়িতে যান। নাবালিকার বাবা দেখেন, ওই মহিলা এবং তার ছেলে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকেন নির্যাতিতার বাবা।

এরপর চোখ কপালে ওঠে তাঁর। নিজের মেয়েকে ধর্ষণ হতে দেখেন তিনি। পাশে দাঁড়িয়ে আরেক যুবক। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ অভিযোগ পেয়ে এলাকার বিজেপি নেত্রী-সহ 8 জনকে গ্রেফতার করে। বিজেপির নেত্রীর বাড়িতেই তার মদতে এই দুই যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে। মহিলার ছেলেও এই ঘটনায় যুক্ত। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...