Saturday, June 20, 2026

ফের কলকাতায় ২০০০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি, ধৃত মালিক

Date:

Share post:

কলকাতায় আবার চিটফান্ড কেলেঙ্কারির ঘটনা। প্রায় ২০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে এক চিটফান্ড কর্তাকে গ্রেফতার  করল  ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস DEO। ধৃতের নাম শান্তি সুরানা। বৃহস্পতিবার রাতে বালিগঞ্জের কুইন্সপার্ক থেকে চিটফান্ড সংস্থার ডিরেক্টর শান্তি সুরানাকে গ্রেফতার  করা হয়। শুক্রবার ধৃত শান্তি সুরানাকে আলিপুরের তৃতীয় জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হয়।  আদালত  শান্তি সুরানাকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

মোটামুটি ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে সক্ষম ব্যক্তিদেরই জালে ফাঁসাত শান্তি সুরানা চিটফান্ড সংস্থা। এই সংস্থায় প্রায় কোটি টাকার উপর বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন এমন পরিবারের তালিকা নেহাত কম নয়। মোটা টাকা রিটার্ন পাওয়ার আশায় বহু মানুষ ইনভেস্ট করেছিলেন এখানে। ২০১৯ সালে ভবানীপুর সহ প্রায় ২০ থেকে ২৫ টা থানায় সুরানার সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেইসব মামলার তদন্ত শুরু হয়েছে। জান গেছে অবসরপ্রাপ্ত স্বচ্ছল বৃদ্ধ-বৃদ্ধাদের টার্গেট করত এই সংস্থা। ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোটা টাকা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে ২০০০ কোটি টাকা তোলে এই চিটফান্ড সংস্থা।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...