Tuesday, June 23, 2026

নিম্নমানের খাবার, প্রতিবাদ করায় বহিরাগত এনে বেধড়ক মার হোস্টেলের ছাত্রদের

Date:

Share post:

দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে হোস্টেলে। হোস্টেল সুপারের কাছে এ নিয়ে  অভিযোগ জানাতে গিয়ে বেধড়ক মার খেতে হল আবাসিক ছাত্রদের। পূর্ব বর্ধমানের মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হোস্টেলে এই তাণ্ডবের ঘটনা ঘটেছে।  অভিযোগ  উঠেছে বহিরাগতদের নিয়ে এসে হোস্টেলের আবাসিক  ছাত্রদের মারধর করা হয়েছে।

পড়ুয়াদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এখানে খারাপ খাবার দেওয়া হয়। বার বার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। মেমারির এই হোস্টেলে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্ররা  থেকে পড়াশোনা করেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ছাত্ররা খাবারের মান নিয়ে  ফের অভিযোগ জানাতে যান  আল আমিন মিশন অ্যাকাডেমির মেমারি শাখার দায়িত্বপ্রাপ্ত সুপার হাসিবুল রহমান আলমের কাছে। ছাত্রদের দাবি, সুপার কিছুতেই তাদের দাবি মানতে চাননি। উল্টে ধমকি এবং ভয় দেখানো হয়। তার পরেই সুপার  বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হোস্টেলে তাণ্ডব চালানোর নির্দেশ দেন।   একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের লাঠি,  রড, চেন  দিয়ে মারধর করা হয়। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলে জানা গিয়েছে।  তাদের মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...