Saturday, June 27, 2026

Ravindra Jadeja: ধোনির পা ছুঁয়ে প্রণাম জাড্ডুর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

এবারের আইপিএলে (IPL) শুরুটা একেবারেই ভাল হয়নি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য। তবে শেষ তিন ম‍্যাচে জয় পেয়ে আবারও ভালো জায়গায় মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজার দল। অপরদিকে  টুর্নামেন্টে এখনও একটাও জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলের শেষে থাকা এই দুই দলই মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবার। রুদ্ধশ্বাস ম্যাচে ফের দেখা গিয়েছে ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকে। নব নিযুক্ত অধিনায়ক রবীন্দ্র জাদেজার হাতে জয় তুলে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক ধোনি। ১৩ বলে ২৮ রানের ইনিংসে ছিল তিনটে চার ও একটা ছক্কা।

ছক্কা মারেন শেষ ওভারে। সাত উইকেট হারান চেন্নাইয়ের তখন চার বলে দরকার ১৬ রান। উনাদকাটের বল সাইডস্ক্রিনের উপর দিয়ে উড়িয়ে দেন মাহি। তার পরের বলেই ফের চার। শেষ বলে দরকার ছিল চার রান। বল বাউন্ডারির বাইরে পাঠিয়েই দলকে জয় এনে দেন চেন্নাইয়ের থালা। আর এই জয়ের পরই ধোনির পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় দলের অধিনায়ক জাদেজাকে। এই ভিডিও ভাইরাল হচ্ছে গতকাল থেকেই।

রইল সেই ভিডিও…

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...