Sunday, February 8, 2026

পিকের কংগ্রেস যোগের জল্পনা: ‘কংগ্রেসের শীতঘুম ভাঙুক’, মন্তব্য কুণালের

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এখন থেকে কোমর বাধতে শুরু করেছে ভঙ্গুর কংগ্রেস(Congress)। আর সেই লক্ষ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শ নিচ্ছে তারা। দফায় দফায় পিকে বৈঠক সেরেছেন সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। জল্পনা শুরু হয়েছে তার কংগ্রেস যোগের সম্ভাবনা নিয়েও। এদিকে তৃণমূলের পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন প্রশান্ত কিশোর(Prashant Kishor)। এই পরিস্থিতিতেই সাংবাদিক বৈঠক থেকে কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়ে দিলেন, “এটা কংগ্রেস ও পিকের বিষয় এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।” পাশাপাশি তিনি আরও জানান, তৃণমূল চায় কংগ্রেস তাঁদের শীতঘুম ভেঙে উঠুক।

শুক্রবার সাংবাদিক বৈঠকে পিকের প্রসঙ্গ উঠতেই কুণাল ঘোষ বলেন, “এটা কংগ্রেস ও পিকের বিষয়। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। পিকে স্বনামধন্য সুপরিচিত ভোট কুশলী। তিনি কোথায় যোগ দেবেন বা দেবেন না তা নিয়ে আমাদের কিছু বলার নেই।” পাশাপাশি কংগ্রেস প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমরা বার বার বলেছি কংগ্রেস ফেল করছে। কোথাও তাদের বাদ দিয়ে জোটের কথা বলিনি। বিজেপিকে সরাতে হবে এটাই আমাদের লক্ষ্য। কোনও কোনও রাজ্য আছে যেখানে কংগ্রেসকেই লড়তে হবে। কিন্তু সেটা তারা করছে না। প্রকারন্তরে নিজে হেরে বিজেপির সুবিধা করে দিচ্ছে। লড়তে গেলে সবার আগে শীতঘুম ভেঙে উঠতে হবে। বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ঐ রাজ্যগুলিকে কংগ্রেসকে তাদের দায়িত্ব পালন করতে হবে। বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূল তার দায়িত্ব পালন করছে। বাংলায় বলে বলে বিজেপিকে আমরা হারাচ্ছি। কংগ্রেস ফেল করছে বলে বিজেপি জিতছে। সেখানে তারা লড়াই দিতে পারছে না। এটা তারা কিভাবে করবে তাদের ব্যাপার।”

আরও পড়ুন:ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ভারত-ব্রিটেন যৌথ আলোচনায় বসবে : মোদি-বরিস

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে লাগাতার শক্তি হারিয়ে কংগ্রেসের অত্যন্ত রুগ্ন অবস্থা। রাজ্যে রাজ্যে শীর্ষ নেতৃত্বরা দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন। ত্রিপুরা, মনিপুর, গোয়া সহ একাধিক রাজ্যে বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে ভোট কুশলী পিকের স্মরণাপন্ন হয়েছে কংগ্রেস। যিনি একুশের বঙ্গ নির্বাচনে তৃণমূলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। কংগ্রেসের সঙ্গে তার একের পর এক বৈঠক জল্পনা বাড়িয়েছে পিকের কংগ্রেস যোগ নিয়ে। যদিও এই হাওয়ায় ভাষা জল্পনা নিয়ে তৃণমূল যে মোটেই ভাবিত নয় শুক্রবার তা স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ।




spot_img

Related articles

সাফল্যের ধারা অব্যাহত ফুটবলেও, সর্বভারতীয় ট্রফি জয়ের দুয়ারে অ্যাডামাস ইউনিভার্সিটি

ইতিহাস সৃষ্টির দুয়ারে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। সোমবার অল ইন্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)...

মোদির রাজ্যে দুধে ডিটারজেন্ট-ইউরিয়া! জানতে সময় লাগল ৫ বছর!

দুধের সমবায় করেই নাম করেছিল গুজরাট (Gujrat)। যে দুগ্ধ শিল্প ১৯৪৬ সালে গুজরাটে তৈরি হয়েছিল, তার খ্যাতি বিশ্বজোড়া।...

অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করার 'লাইসেন্স' দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার অসম বিজেপির তরফ থেকে প্রকাশ্যে...

অন্ধকার থেকে স্বীকৃতির আলো: ডাঃ সুভাষ মুখোপাধ্যায়

১৯ জুন, ১৯৮১। কলকাতার দক্ষিণ অ্যাভিনিউয়ের এক বহুতলের ফ্ল্যাটে ফিরছিলেন শিক্ষিকা নমিতা মুখোপাধ্যায়। কিন্তু দরজা খুলতেই আঁতকে ওঠেন...