Saturday, June 20, 2026

আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মমতা, বৈঠকে বসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

Date:

Share post:

আগামী সপ্তাহেই দিল্লি (Delhi) যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২৯ এপ্রিল রাজধানীতে পৌঁছবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

৩০ এপ্রিল দিল্লিতে (Delhi) সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হতে চলেছে। সেখানে বিচারপতিরা ছাড়াও উপস্থিত থাকবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ওই সেমিনারেই যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিচারপতিদের ওই সম্মেলনের উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ভারত-ব্রিটেন যৌথ আলোচনায় বসবে : মোদি-বরিস

২০১৬ সালে শেষ বার চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এর ছ’বছর পর আবার তা হতে চলেছে ৩০ এপ্রিল। সম্প্রতি বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন, দেশে গণতান্ত্রিক পরিসর সঙ্কুচিত। এরই প্রভাব পড়ছে বিচার ব্যবস্থায়। যা একেবারেই কাম্য নয়। এমন পরিস্থিতিতে একমঞ্চে মোদি-মমতা মুখোমুখি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।




Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...