Wednesday, June 24, 2026

পুলিশের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ! গ্রেফতার কনস্টেবল

Date:

Share post:

মানিকতলায় চলন্ত অটোয় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল পুলিশের রিজার্ভ ফোর্সের (Reserve Force) কনস্টেবল দেবু মণ্ডল (Debu Mandal)। বিধাননগর স্টেশনে নেমে ১৭ বছরের মূক ও বধির ওই নাবালিকা অটোটে করে তাঁর মায়ের সঙ্গে যাচ্ছিলেন। অভিযোগ, গৌরীবাড়ির কাছে চলন্ত অটোতে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করেন দেবু মণ্ডল। যদিও ওই সময় তিনি ডিউটি ছিলেন না। মায়ের কাছে অভিযোগ জানান নির্যাতিতা।

নির্যাতিতার মা অটো থানায় নিয়ে যেতে বলেন। উল্টোডাঙা থানায় (Ultadanga PS) অটো নিয়ে যান চালক। কিন্তু যেহেতু জায়গাটি মানিকতলা থানার অধীন সেই কারণে নির্যাতিতা, তাঁর মা ও অভিযুক্তকে মানিকতলা থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ দায়েরের অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত করছে মানিকতলা থানার পুলিশ।




Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...