Thursday, June 25, 2026

এবার ভোট পরবর্তী হিংসাতেও অনুব্রতকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) বিরুদ্ধে তৎপর হয়ে উঠল সিবিআই(CBI)। গরু পাচার মামলায় শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় রবিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিশ পাঠানো হল অনুব্রতকে। আগামিকাল দুপুর ২.৩০ নাগাদ সিজিও কমপ্লেক্সে(CGO Complex) উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

গতবছর মে মাসে বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারের মৃত্যুর ঘটনার তদন্তে অনুব্রতকে এর আগে দু’বার নোটিশ দিয়েছিল সিবিআই। সেই ঘটনাতেই তৃতীয়বার অনুব্রতকে তলব করল সিবিআই। সবমিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই অনুব্রতর বিরুদ্ধে তৎপরতা শুরু করে দিল সিবিআই। শুক্রবারই এসএসকেএম হাসপাতাল ছাড়া পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে আপাতত স্থিতিশীল রয়েছেন অনুব্রত। ফলে তাঁকে এই অবস্থায় জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে। যার ফলে গরুপাচার মামলায় এদিন বিকেল সাড়ে ৫ টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার দুপুরেই তাঁর চিনার পার্কের বাড়িতে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি শনিবার অনুব্রত মণ্ডলের গাড়িতে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন তাঁর আইনজীবী।

আরও পড়ুন:প্রেমিকার অভিযোগের জের বৌভাতের আসর থেকেই সোজা শ্রীঘরে যুবক

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পঞ্চম নোটিশ পাওয়ার পর সিবিআই দপ্তরে হাজিরা দিতে আসার পথে হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাই নিজাম প্যালেসে না গিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। এরপর থেকে গতকাল, শুক্রবার পর্যন্ত উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন অনুব্রত।

অবশেষে ১৭ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতিকে শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে যান। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা। এর মধ্যেই ফের CBI তলব করায় নতুন করে যে অস্বস্তিতে পড়লেন অনুব্রত মণ্ডল, তা বলার অপেক্ষা রাখে না।




Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...