Saturday, April 4, 2026

এবার মাওবাদীরা খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে: মাও পোস্টারে ঝাড়্গ্রামে চাঞ্চল্য

Date:

Share post:

জঙ্গলমহলে মাওবাদীরা(Naxal) যে ফের সক্রিয় হয়ে উঠছে সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ঝাড়গ্রামে(Jhargram) পড়ল মাও পোস্টার। যেখানে মাওবাদীদের তরফে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, “এতদিন তৃণমূল(TMC) খেলেছে জনগনের সঙ্গে এবার মাওবাদীরা খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে।” মাওবাদীদের এহেন পোস্টারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় মাওবাদীদের পোস্টার নজরে এসেছে। যার বেশিরভাগই ছিল হুমকি পোস্টার। এরপর এদিনের পোস্টারে হুমকির পাশাপাশি আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয় ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার জানান, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মাওবাদীদের তরফে নাশকতার আশঙ্কায় গোটা জঙ্গলমহল জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানান, জঙ্গলমহলে নজরদারি বাড়ানো হয়েছে এবং নাকা তল্লাশি জারি রয়েছে। তারই মাঝে এই পোস্টার স্বাভাবিকভাবেই উদবেগের। যদিও ইতিমধ্যেই এই সমস্ত পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে পুলিশের তরফে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...