Saturday, April 4, 2026

অতীত ভুলে আম্বেদকরের ছবির সামনে নয়া ইনিংস শুরু টিনা ডাবির, পাত্র কে?

Date:

Share post:

দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন খবরের শিরোনামে আসা আইএএস টিনা ডাবি (IAS Tina Dabi)। সাদামাটা বিবাহবাসরে ভীমরাও রামজি অম্বেদকরের ছবিকে সাক্ষী রেখে আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের (Pradip Gawonde) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টিনা।

২০১৫-এ ইউপিএসসি (UPSC) পরীক্ষায় শীর্ষ স্থান দখল করেন দলিত পরিবারের মেয়ে টিনা ডাবি (Tina Dabi)। বিয়ে করেন দ্বিতীয় স্থানাধিকারী ছিলেন আতাহার আমির খান (Atahar Amir Khan)। তাঁদের প্রেম ও বিয়ে খবরের শিরোনামে উঠে আসে। সেই হাই প্রোফাইল বিয়েতে আমন্ত্রিত ছিলেন কেন্দ্র-রাজ্যের মন্ত্রীরা, আধিকারিকরা। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০২১-এ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অতীতকে পিছনে ফেলেই নতুন জীবন শুরু করলেন টিনা। এবারের জীবনসঙ্গী আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের। রাজস্থান অর্থ দফতরের যুগ্ম সচিব হিসেবে পদে রয়েছেন টিনা। রাজস্থান সরকারের প্রত্নতত্ত্ব এবং জাদুঘর বিভাগের ডিরেক্টর প্রদীপ।

আরও পড়ুন-২৮ তারিখের পর ফের ব্যাপক বাড়তে পারে ভোজ্য তেলের দাম

অত্যন্ত ছিমছাম ভাবে বিয়ের পর রাজস্থানে রিসেপশনেরও আয়োজন করেন নবদম্পতি। সোনালি জরির পাড় দেওয়া সাদা রংয়ের শাড়ি ছিল টিনার পরনে। প্রদীপের পরনেও ছিল সাদা কুর্তা-পাজামা। তবে, অগ্নিকে সাক্ষী করে নয়, অম্বেডকরের ছবির সামনে হাতে হাত রেখে মালা বদল করেন তাঁরা। রিসেপশনে টিনা পরেছিলেন মেরুন রংয়ের লেহঙ্গা। প্রদীপের পরনে ছিল মেরুন শেরওয়ানি। একেবারে নিকট লোকজনকে নিয়েই বিয়ে সেরেছেন টিনা এবং প্রদীপ।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...