Tuesday, June 23, 2026

ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু!

Date:

Share post:

ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের রহস্য মৃত্যু ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে, প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাঁচজনকে। পুলিশের দাবি, প্রমাণ লোপাটের জন্য আততায়ীরা ঘরের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ফেলেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবারই এই প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন কন্যা সন্তানের রহস্যমৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্যক ছড়িয়ে ছিল। সেই ঘটনায় গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বারান্দা থেকে। আর ঘরের ভিতরে পড়েছিল তাঁর স্ত্রী ও ১৪, ১০ ও ৮ বছরের তিন নাবালিকা মেয়ের নলিকাটা দেহ।

এই ঘটনার জট খোলার আগেই ফের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। পুলিশের খতিয়ে দেখছে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসাজশ আছে কি-না। অন্যদিকে, একের পর এক ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আঙুল তুলতে শুরু করেছে বিরোধীরা।

আরও পড়ুন:গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...