Saturday, April 4, 2026

আপাতত বিক্ষোভ উঠল বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে থেকে

Date:

Share post:

আপাতত বিক্ষোভ কর্মসূচি  প্রত্যাহার করে নেওয়া হল বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে থেকে।  তবে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন মৃত ছাত্র অসীম দাসের বাবা। পাঠভবনের ভিতরে এক ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে গত কয়েকদিন ধরে  উত্তাল হয়ে উঠেছিল  বিশ্বভারতী  বিশ্ববিদ্যালয়। প্রকৃত দোষীদের উপযুক্ত  শাস্তি এবং উপাচার্যকে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে হবে,  এই দুই দাবিতে  অনড় পড়ুয়ারা  উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন শুরু করেন। পড়ুয়াদর সঙ্গে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন মৃত ছাত্রর পরিবারের সদস্যরাও।  উপাচার্য আটক  ছিলেন ছাত্রছাত্রীদের হাতে।  শুক্রবার গভীর রাতে উপাচার্যকে মুক্ত করতে  ছাত্র আন্দোলন তুলতে এসে পুলিশের হাতে আটক হলেন তাঁর অনুগত অধ্যাপক, কর্মীরা ।  পরে আটকদের ছেড়ে দেয় শান্তিনিকেতন থানার পুলিশ। আন্দোলরত পড়ুয়াদের অভিযোগ, তাদের ভয় দেখাতেই উপাচার্য অনুগতদের ডেকে ছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...