Wednesday, June 24, 2026

অপরাধের শিখরে রাজ্য, অথচ অপরাধীর সঙ্গে হুঁকায় মগ্ন যোগীর পুলিশ

Date:

Share post:

দিনে দিনে অপরাধের শিখরে উঠছে যোগী রাজ্য। দলিত নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ, মহিলা ঘটিত অপরাধ প্রতিদিন বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এহেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক অপরাধীর সঙ্গে বসে হুঁকায় মগ্ন। সম্প্রতি এমনই ছবি ভাইরাল হওয়ার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttarpradesh) কানপুরে(Kanpur)। এবং এলাকার গ্যাংস্টারের সঙ্গে যিনি হুঁকা খাচ্ছিলেন তিনি ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর মহম্মদ আসিফ(MD asif)। ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে খোদ পুলিশ যদি অপরাধীর সঙ্গে হুঁকা খেতে ব্যস্ত থাকেন তবে অপরাধীকে গ্রেফতার করবে কে?

উত্তরপ্রদেশের প্রথম ১০ জন শীর্ষ গ্যাংস্টারের মধ্যে একজন অঙ্কিত লালা। একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত এই অপরাধী। সম্প্রতি তার সঙ্গেই হুঁকা খেতে দেখা গিয়েছে ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর মহম্মদ আসিফকে। আর এই ছবি ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হতেই সক্রিয় হয়ে উঠছে শীর্ষ মহল। অভিযুক্ত আসিফের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন কানপুরের জয়েন্ট সিপি আনন্দ প্রকাশ। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে আসিফকে। যদিও বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশ অপরাধের শীর্ষে থাকার পিছনে অন্যতম কারণ এটাই, এখানে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূর, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলে। তাই হাজার অপরাধ করলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না।

আসিফের ওই ছবি প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিরোধী দল সমাজবাদি পার্টি। বিতর্কিত সেই ছবির সঙ্গে টুইটারে লেখা হয়েছে, “যদি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক অপরাধীর সঙ্গে হুঁকা পান করেন তবে উত্তর প্রদেশের অপরাধ কীভাবে কমবে? ভাইরাল এই ছবি উত্তর প্রদেশ পুলিশের কলঙ্ক। অপরাধীদের বিরুদ্ধে যোগী সরকারের জিরো টলারেন্স নীতি আসলে লোক দেখানো।”




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...