Thursday, June 11, 2026

“ওই দাদুর জন্যই হাওড়া পুরসভার ভোট আটকে”, রাজ্যপালকে তোপ ফিরহাদের

Date:

Share post:

রাজ্যের প্রায় সমস্ত পুরনিগম ও পৌরসভাগুলিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন বোর্ড তৈরির পর শুরু হয়েছে নাগরিক পরিষেবা ও উন্নয়নের কাজ। কিন্তু এসব কিছু থেকেই বঞ্চিত হাওড়াবাসী। হাওড়া পুরসভায় এখন ভোট না হওয়ার জন্য সেখানকার মানুষ পুরপরিষেবা থেকে বঞ্চিত। আর হাওড়াবাসীর বঞ্চনার এই দায় এবার সরাসরি রাজ্যপাল জাগদীপ ধনকড়ের উপর চাপালেন রাজ্যের পুরনগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যপালকে তোপ দেগে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।

উত্তর হাওড়ায় তৃণমূলের একটি কর্মী সম্মেলন থেকে
মন্ত্রী বলেন, “ওই দাদুর জন্যই হাওড়া পুরসভার ভোট আটকে রয়েছে। না হলে কলকাতা পুরসভার সঙ্গেই হাওড়া পুরসভার ভোট হয়ে যেত। রাজ্যপাল হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা নিয়ে রাজ্য সরকারের ফাইলটি আটকে রেখেছেন বলেই এই সমস্যা তৈরি হয়েছে। রাজ্যপাল যাতে সই করেন সেজন্য আমি তাঁর কাছে আগে ২ থেকে ৩ বার গিয়েছি। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।”

একইসঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ফিরহাদ হাকিমের বার্তা, “সময় মতো ভোট হচ্ছে না বলে আপনারা হতাশ হবেন না। যেদিনই ভোট হোক না কেন, হাওড়া পুরসভায় যা কাজ হয়েছে, তাতে তৃণমূল জয় নিশ্চিত।”

আরও পড়ুন:Corona-Pandemic : করোনা বাড়ছে, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী  

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...