Wednesday, June 10, 2026

অধ্যাপক ও প্রাবন্ধিকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন এক ছাত্রী

Date:

Share post:

এক অধ্যাপক ও এক প্রাবন্ধিক এর বিরুদ্ধে যৌন নিগ্রহ নিগ্রহের অভিযোগ আনলেন এক ছাত্রী। এই যৌন হেনস্থার কথা জানিয়ে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত অধ্যাপক একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই অভিযোগ পাওয়ার পরে সেই রাজনৈতিক দল থেকেও ওই অধ্যাপককে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত অধ্যাপক বেলুড়ের একটি কলেজে অধ্যাপনা করেন। নির্যাতিতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমফিলের ছাত্রী। অভিযুক্ত প্রাবন্ধিকের নাম শামীম আহমেদ। নারী আন্দোলনের সঙ্গে যুক্ত এক কর্মী ছাত্রীটীর নিগ্রহের কথা এবং অভিযোগের কথা প্রকাশ্যে এনেছেন।

জানা গিয়েছে গত ১৭ এপ্রিল শামিমের আমন্ত্রণে তার এক বন্ধুকে নিয়ে ছাত্রীটি অধ্যাপকের বাড়িতে গিয়েছিলেন । সেখানেই ওই অধ্যাপক ছাত্রীটিকে উদ্দেশ্য করে যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলেন । অশ্লীল ইশারা করেন এবং কুৎসিত আচরণ করেন। শুধু সেদিনই নয় পরেও একাধিকবার ওই ছাত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অশ্লীল প্রস্তাব দেওয়া হয়। প্রথমে ছাত্রীর তরফে পুরো ব্যাপারটাই গোপন রাখা হয়েছিল । কিন্তু পরে প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেন সকলে। ওই অধ্যাপকের

বিরুদ্ধে কলেজে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখছে । অভিযোগ সত্য প্রমাণিত হলে অধ্যাপকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...