Wednesday, June 10, 2026

গেরুয়া শিবিরের মুষল পর্বে এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ শুভেন্দুর

Date:

Share post:

রাজ্য বিজেপিতে মুষলপর্ব অব্যাহত। এবার বিজেপির একটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী। জানা গিয়েছে, বিধায়ক অশোক দিন্দাকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা গ্রুপ ত্যাগ করেছেন।

 

ঘটনার সূত্রপাত, মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে। যার জেরে ফের প্রকাশ্যে চলে এলো রাজ্য বিজেপির অন্তর্কলহ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার তরফে ৪২ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। এই নামগুলির মধ্যে অনেককে নিয়ে জেলার একাংশের বিশাল আপত্তি থাকায় বিবাদের শুরু। বিজেপি একাংশের দাবি, এই তালিকায় স্বচ্ছভাবমূর্তির একনিষ্ঠ দলের আদি নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি। জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় নিজের পেটোয়া লোকেদেরই

মণ্ডল সভাপতি হিসাবে জায়গা করে দিয়েছেন। আর তারই জেরে দলের আদি, নব্য তৎকাল ও পরিযায়ী লবির নেতাদের মধ্যে সংঘাত চরমে ওঠে।

এই ঘটনার জন্য গতকাল, রবিবার ক্ষোভে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েজন নেতাকে মণ্ডল সভাপতির তালিকার বাইরে রাখা হয়। আর কারণ দেখিয়েই অশোক দিন্দা গ্রুপ ছাড়েন। তাঁকে সমর্থন করে আজ, সোমবার শুভেন্দু অধিকারীও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। একইসঙ্গে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা সাহেব দাসও গ্রুপ থেকে বেরিয়ে যান।

শুভেন্দুর গ্রুপ ত্যাগ নিয়ে এদিন সকাল থেকেই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য বিজেপির অন্দরে। গেরুয়া শিবিরের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে চলে আসে। ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু ঘনিষ্ঠদের বক্তব্য, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। শুধুমাত্র কোনও জেলার নেতা নন। তাঁকে না জানিয়েই বিভিন্ন জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে। তাই জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন শুভেন্দু।

 

 

Subhendu Adhikary-bjp-ashok dinda- whatsapp group

 

 

Related articles

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...