Wednesday, June 10, 2026

আনিস-মামলায় সিটের রিপোর্টে অখুশি পরিবার, মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিটের রিপোর্টে খুশি নয় পরিবার। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) এই বিষয়ে আদালতের কাছে একাধিক প্রশ্ন তুলে ধরেন। তদন্তে কী নিয়ে আপত্তি রয়েছে- তা নিয়ে মামলাকারীদের এক সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আনিসকাণ্ডের তদন্তে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট পেশ করে সিট (SIT)। কিন্তু সেই রিপোর্ট নিয়েই সন্তুষ্ট নয় আনিসের পরিবার। সোমবার, মামমলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রিপোর্টে বলা হচ্ছে পড়ে গিয়ে আনিসের মৃত্যু হয়েছে। কিন্তু সেটা মানতে রাজি নন তাঁরা। বিকাশের অভিযোগ, অনুসন্ধান চলছে, কিন্তু অপরাধীদের খোঁজার চেষ্টাও হচ্ছে না। প্রমাণের চেষ্টা চলছে যে, এটা হত্যা নয়, আত্মহত্যা। মামলাকারীদের হয়ে আইনজীবী অন্য সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান।

কী কারণে তদন্ত নিয়ে অসন্তোষ, কোথায় সমস্যা রয়েছে- এই সংক্রান্ত হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি। ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...