Friday, June 26, 2026

রাজ্যে আদিবাসীদের ঢালাও উন্নয়ন: খতিয়ান দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার থেকে বিদেশে পড়তে গেলে আদিবাসী ও তফসিলি জাতি উপজাতির পড়ুয়ারা ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। রবিবার মালদহের (Maldah) সুজাপুরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদিবাসীদের উন্নয়নের জন্য তৃণমূল সরকার (TMC Govt) অনেক কাজ করেছে। জয় জোহার প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছে এই সরকার।

তবে কোনওভাবেই যাতে আদিবাসী জনজাতি পিছিয়ে না থাকে সে-বিষয়ে বারবার নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আদিবাসীদের পড়ুয়াদের বিদেশে পড়তে যাওয়ার জন্য ৩০ লাখ টাকা ঋণের কথা জানালেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কখনও আদিবাসীদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, কখনও আদিবাসী-মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয় কখনও হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয়। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, আদিবাসীদের জন্য বিজেপি সরকার কী করেছে? আমরা বহুবার প্রস্তাব করার পরেও সারি ও সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি কেন? ভোট আসলে খালি টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আদিবাসীদের উপর সব থেকে বেশি অত্যাচার হচ্ছে। আর প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। একজন প্রধানমন্ত্রীর এত মিথ্যে কথা বলা শোভা পায় না।

এরপরই মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, আদিবাসীদের জন্য বিশেষ সুবিধা তারা বিদেশে পড়তে গেলে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবে। জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুযোগ করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...