Friday, June 26, 2026

ব্যাটিং-এ নিজের নতুন স্টাইল নিয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন তিনি?

Date:

Share post:

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আইপিএল-এ সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে তিনি। তবে রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। তবে তা নিয়ে কান দেননা বিরাট। নিজের খেলা খেলছেন তিনি। আর এরই মাঝে নিজের নতুন স্টাইল ‘স্লগ সুইপ’ শট নিয়ে মুখ খুললেন বিরাট।

কোহলিকে এবার ‘স্লগ সুইপ’ খেলতে দেখা যাচ্ছে। কীভাবে নতুন এই কৌশল রপ্ত করেছেন ? এই নিয়ে বিরাট বলেন, “ আমি এমন ক্রিকেটার নই যে একটা নির্দিষ্ট শট শিখেই বসে থাকবে এবং নিজের খেলার উন্নতির কোনও চেষ্টা করবে না। আমার কাছে রানের থেকে কত ভাল খেললাম সেটা বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনে যেমন খেলেছি সেটাই মাঠে খেলার চেষ্টা করি। নিজের খেলার উন্নতি করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। একবারে কিছুর উন্নতি হয় না। ধাপে ধাপে হয়। নিজের খেলার উন্নতির জন্যই স্লগ সুইপ মারা শুরু করেছি। তারজন্য মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে।“

এখানেই না থেমে বিরাট আরও বলেন,” একটু ঝুঁকি নিয়ে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে এই শট খেলার চেষ্টা করি। এ বারের আইপিএলে ‘স্লগ সুইপ’ খেলে খুবই উপকৃত হয়েছি। আমার মনে হয়, ইচ্ছাশক্তি না থাকলে এই শট খেলা যায় না।”

আরও পড়ুন- আর্থিক তছরুপের পর এবার পশু নির্যাতনের অভিযোগ! বড় ঝামেলায় শিল্পা 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...